বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে গেলে দুর্বৃত্ত কর্তৃক প্রয়াত এমপি লিটনের বড় বোনের গাড়ী ভাংচুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শহীদ মিনারে ফুল দিতে গেলে প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন

আফরোজা বারীর জীপ গাড়ী ভাংচুর করে দুর্বৃত্তরা।

জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে মহান ২১শে

ফেব্র“য়ারী উপলক্ষে আ’লীগ ও অঙ্গ সংগঠনের লোকজনের সাথে প্রয়াত এমপি

মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারী উপজেলা কেন্দ্রীয় শহীদ

মিনারে ফুল দিতে যান। ফুল দেয়া শেষে নেতা-কর্মীদের সাথে পায়ে হেটে

ফেরার সময় পিছনে পিছনে আসা তার জীপ গাড়িটি (ঢাকা-মেট্রো- ঘ-

১৩-৪২৯৪) উপজেলা সড়কের শিশু নিকেতন কেজি স্কুল সংলগ্ন স্থানে

পৌঁছা মাত্রই একদল দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এতে গাড়িটির পেছনের গাস ভাংচুর হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে

দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ থানা ছাত্রলীগ অফিসে তলাশি চালিয়ে

গাছের ঠেকসহ বাঁশের লাঠি-সোটা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান,

ঘটনাটি শুনেছি। এব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে

ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451