শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে ব্যবসায়ীকে হত্যার হুমকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের উটমা গ্রামের থান

কাপড় ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যার হুমকী দিয়েছে বলে অভিযোগ

উঠেছে স্থানীয় ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে। প্রায় ৪ কোটি

টাকার জমি সংক্রান্ত বিরোধে রোববার রাতে এ হুমকী দিয়েছে বলে

জানিয়েছেন ওই ব্যবসায়ী। এঘটনায় ব্যবসায়ী তার জীবনের নিরাপত্তা

চেয়ে সোমবার সকালে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেছেন।

ব্যবসায়ীর সোনারগাঁও থানায় দায়ের করা সাধারণ ডায়েরী থেকে

জানা যায়, উপজেলার উটমা গ্রামের বাসিন্দা মো. সুবেদ আলীর ছেলে

ভূলতা গাউছিয়া মার্কেটের থান কাপড় ব্যবসায়ী কামরুজ্জামানের প্রায়

৪ কোটি টাকা মূল্যের প্রায় দেড় একর জমি জাল দলিলের মাধ্যমে

পাশ্ববর্তী পাকুন্ডা গ্রামের একেএম মনির হোসেনের ছেলে এনায়েত

কবির টারজেন, কোবাগা গ্রামের সামসুল হকের ছেলে আব্দুর হাই ও

শিংলাবো গ্রামের তাহের আলীর ছেলে মাসুদ বিক্রি করে দেয়। এ নিয়ে

তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ব্যবসায়ী

কামরুজ্জামানকে এনায়েত কবির টারজেন,আব্দুল হাই ও মাসুদ রোববার

রাতে হত্যার হুমকী দেয়।

এ ঘটনায় ব্যবসায়ী তার জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার সকালে

সোনারগাঁও থানায় সাধারণ ডাইরী করেছেন। এ ঘটনায় সোনারগাঁও

থানার এএসআই আবু ইসহাক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।

সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু ইসহাক

বলেন, কামরুজ্জামানের পৈত্রিক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বিক্রি করে

দিয়েছে অভিযুক্তরা। এ ঘটনার তর্কবিতর্কের জেরে মারধর ও প্রাণ নাশের

হুমকি দিয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানায়,

সাধারণ ডাইরীর পর ঘটনাস্থলে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451