বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির নেতা রিজভীসহ ১৪৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৩ মার্চ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

 

 

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম নুর নবীর আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু আজ আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ সময়ের আবেদন করলে বিচারক নতুন করে এ দিন ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ১৫৪ জনকে আসামি করে মামলাটি করেন।

পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৪ মার্চ পল্টন থানার এসআই মাহমুদুল হাসান ১৪৮ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে একই বছরের ২৫ আগস্ট বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৪৭ নেতাকর্মী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451