মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে চট্টগ্রাম আবাহনী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

 

 

 

শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে শেষ পর্যন্ত সফল্যের মুখ দেখল বাংলাদেশের ফুটবল প্রেমীরা। চট্টগ্রাম আবাহনীর হাত ধরেই প্রথম এই সাফল্য আসে। দেশের অন্য দুটি দল ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনী যখন হেরেই চলছে, ঠিক তখনই জয়ের দেখা পায় তারা।

রোববার আসরের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-১ গোলে হারিয়েছে আফগানিস্তানের শাহিন আসমাই ক্লাবকে।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটে দলকে এগিয়ে দেন ওয়ালসন, অধিনায়ক মামুনুল ইসলামের পাসে বল পেয়ে।

৪০ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন দলটির ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে। ওয়ালসনের স্কয়ার পাসে গোলমুখে জটলা থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি এই নাইজেরীয় ফরোয়ার্ড।

বিরতির পর ৫৭ মিনিটে একটি গোল করে ব্যবধান কিছুটা কমায় শাহিন আসমাই। গোলটি করেন মিডফিল্ডার নাসির।

৮২ মিনিটে জামাল ভুঁইয়ার পাসে বল পেয়ে ওয়ালসন ব্যক্তিগত দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করে জয় নিয়েই মাঠ ছাড়েন তাঁরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451