বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১ মিনিটেই সৌন্দর্য!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৩২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ  

সুন্দর’ হতে কে না চায়! কেউ গাটেঁর কড়ি খসিয়ে দৌড়ান বিউটি পার্লারে। কেউ সৌন্দর্য খোঁজেন ‘ব্র্যান্ডেড’ উপকরণে। অথচ এমন অনেক ঘরোয়া উপকরণ আছে যা দিয়ে নিয়মিত যত্ন করলে আপনি হবেন নিমেষে ‘সুন্দর’।

তেমন-ই কিছু টিপস আপনার জন্য-

১. রোজ মধুতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারলে বলিরেখা পড়বে না।

২. এক চামচ গোলাপ পানিতে এক চামচ দুধ আর দু’তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। আর হাতে গরম জেল্লাদার ত্বক পান।

৩. মৃতকোষ তুলে ত্বক পরিষ্কার করতে চান? স্ক্রাবিং করুন এক টুকরো টোম্যাটো দিয়ে।

৪. ত্বকের অতিরিক্ত তেলাভাব নিয়ে বিব্রত? এক চামচ লেবুর রসে এক চামচ গোলাপ জল আর পুদিনা পাতা বাটা মিশিয়ে মুখে মাখুন। এক ঘণ্টা রেখে পানিতে ধুয়ে নিন। ওই পেস্ট আবার মেখে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। বাড়তি তেল উধাও।

 

৫. একটি পাত্রে এক চামচ কমলালেবুর রস, এক চামচ মধু বা গোলাপজল মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট নিয়মিত মুখে মাখলে উজ্ব্বল ত্বক হাতের মুঠোয়।

৬. নিভাঁজ, টানটান ত্বক চাইলে মুখে মধু মেখে কিছুক্ষণ রেখে তারপর আঙুল দিয়ে মাসাজ করুন। ঈষদুষ্ণ পানিতে ধুয়ে নিন।

৭. বাদাম তেলে মধু মিশিয়ে চোখের তলায় লাগান। এবং আঙুল দিয়ে কিছুক্ষণ মাসাজ করে ধুয়ে নিন। কালচে ছোপ কমে যাবে।

৮. ঘরোয়া ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করতে চাইলে চালের গুঁড়োয় টকদই মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে, গলায় ভালো করে মাসাজ করুন। তারপর ধুয়ে নিন।

৯. কিছুতেই ত্বকের শুষ্কভাব কমছে না? নারকেল তেলে মধু আর কমলালেবুর রস মিশিয়ে মুখে মাখুন। কিছুক্ষণ রেখে ঈষদুষ্ণ পানিতে ধুয়ে নিন। শেষে নারকেল তেল বা অন্য কোনও ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না।

১০. নিয়মিত টমেটোর রস মুখে মাখলে অবাঞ্ছিত দাগ-ছোপ দূর হবে।

১১. ব্রণ বিব্রত করছে? সিদ্ধ আলুর খোসা মুখে ঘষলে ব্রণ কমবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451