শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাদুল্যাপুরে মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই স্থগিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২০৯ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার অনলাইন ও হার্ডলাইনে আবেদনকৃত, প্রকৃত ও অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের

যাচাই-বাছাই শনিবার সম্পন্ন হওয়ার সিদ্ধান্ত থাকলেও সংশিষ্ট কর্তপক্ষের

নির্দেশে তা স্থগিত ঘোষণা করেছে স্থানীয় যাচাই-বাছাই কমিটি।

এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী ও আনছার

আলী জানান, সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির

বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। যাচাই-

বাছাই কমিটির সদস্য সচিব ব্যতিত উক্ত কমিটির বিরুদ্ধে অভিযোগ

থাকায় উচ্চ আদালতে রিট পিটিশনটি দায়ের করা হয়। পিটিশনটি শুনানীর

জন্য অপেক্ষ মান আছে মর্মে মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞ

কৌশলী একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। রিট পিটিশনটি শুনানী না হওয়া

পর্যন্ত শনিবার যাচাই-বাছাই সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার

জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জানান, মহামান্য

হাইকোর্ট বিভাগ কর্তৃক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তির

প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত করা হয়েছে। পরবর্তী

নির্দেশ পাওয়া গেলে যাচাই-বাছাই করা হবে বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451