মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলা, নিহত ৫৭

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের শেওয়ান এলাকায় একটি মাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লাল শাহবাজ কালান্দারের মাজারে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৭ জন নিহত হয়েছেন বলে জানা যায়।

এলাকাটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, মাজারের মূল দরজা দিয়ে ওই হামলাকারী প্রবেশ করে। প্রথমে হামলাকারী নিজে একটি গ্রেনেড ছোড়ে। তবে তা বিস্ফোরিত হয়নি। পরে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান তিনি।

মাজারের একটি অংশে সুফি সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠান হয়। বোমার বিস্ফোরণটি ওই জায়গাতেই হয় বলে পুলিশ জানায়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে ওই মাজারে প্রচুর দর্শনার্থী আসেন। বিশেষ করে বৃহস্পতিবার লোকসমাগম বেশি হয়।

এলাকার বিভিন্ন হাসপাতালকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সরকার। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সেনাসদস্যদের নির্দেশ দিয়েছেন। হতাহতদের সেবা দেওয়ার জন্য হায়দরাবাদে সম্মিলিত সামরিক হাসপাতালকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ জানিয়েছেন, উদ্ধারকর্মীদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, জামশরো, নওয়াবশাহ, হায়দরাবাদ থেকে চিকিৎসকদের শেওয়ানে পাঠানো হয়েছে। তিনি ওই এলাকার সংসদ সদস্য।

সর্বশেষ গত বছরের ১২ নভেম্বর সুফি মাজারে হামলার ঘটনা হয়। বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানির মাজারে ওই আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451