মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোম্পানীগঞ্জে ৭ দোকানে ডাকাতি, আহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ৭টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ওই

দোকানগুলো থেকে নগদ টাকা’সহ অন্তত ১৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতদলের হামলায় মাইন উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬

ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে চৌধুরী বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত

মাইন উদ্দিন ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একদল

ডাকাত চৌধুরী বাজারে প্রবেশ করে। এসময় তারা ফটিক মোল্লা, বাবুল মাষ্টার, হারুন

সওদাগর, সোহেল, ফারুক হোসেন মাঝি ও একটি স্বর্ণ দোকানের তালা ভেঙে ভিতরে

প্রবেশ করে নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে

স্থানীয় লোকজন ছুঁটে আসলে ডাকাতদল মাইন উদ্দিন নামের একজনকে এলোপাতাড়ি

পিটিয়ে জখম করে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, ডাকাতদল ৭টি দোকান থেকে নগদ

টাকা’সহ অন্তত ১৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। কোম্পানীগঞ্জ থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, খবর পেয়ে সকালে তিনি

ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451