বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরের আত্রাই-নন্দকুঁজা শুকিয়ে এখন মরা খাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

উত্তর জনপদের এক কালের  নদী নাটোরের গুরুদাসপুর

উপজেলার বুকচিরে বয়ে যাওয়া নন্দকুঁজা ও আত্রাই নদীর পানি

শুকিয়ে নাব্যতা হারিয়ে এখন মরাখালে পরিণত হয়েছে।

সরেজমিন দেখা যায়, গুরুদাসপুর ও সিংড়া উপজেলার সীমান্তবর্তী

এলাকার সাবগাড়ীতে রাবারড্যাম চালু রাখার কারনে নদীর

পশ্চিমাঞ্চলে পানি সংরক্ষণের জন্য ভাটি এলাকা পানি শূণ্য হয়ে

পড়েছে। ফলে ভাটি এলাকার আবাদী জমিতে সেচ প্রক্রিয়া

সম্পূর্নভাবে ব্যাহত হয়ে পড়েছে। অপর দিকে চারঘাটের উৎস মূখ

থেকে পদ্মার শাখা নদী হিসেবে প্রবাহিত ৩ টি উপজেলার উপর

দিয়ে বয়ে যাওয় নন্দকুঁজা নদী পানি শূন্য হয়ে পড়ায় এক দিকে

যেমন উপজেলাগুলোর আবাদি জমির সেচ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

অপর দিকে ওই নদীতে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীরবর্তী

আহম্মদপুরহাট,চন্দ্রপুর, হোলাইগাড়ি, নাজিরপুর, বিয়াঘাট,

মোল্লাবাজার, গুরুদাসপুর,চাঁচকৈড় ও কাছিকাটা বানিজ্যিক

এলাকায় নৌপথে পণ্য আনা নেয়া থেকে সম্পূর্নভাবে বন্ধ হয়ে

গেছে। এখন এসব নদীতে চলছে মাছধরা ও ধানের চারা লাগানোর

মহোৎসব।

এমনিতেই দখল আর দুষনের শিকার হয়ে আত্রাই আর নন্দকুঁজা নদী

প্রায় বদ্ধজলাভুমিতে পরিণত হয়েছে। তার ওপর গ্রীস্ম মৌসুম

আসতে না আসতেই নদী দুটো পানি শূন্য হয়ে নাব্যতা হারিয়ে

নদী হিসেবে ব্যবহারের সম্পূর্ন অনুপযোগী হয়ে পড়েছ্ধেসঢ়; ।

এতে করে এলাকাবাসীর নৌচলাচলের পথে সীমাহীন দূর্ভোগ

দেখা দিয়েছে। দখল দুষন প্রতিরোধ এবং পুনঃখননের মাধ্যমে দুটি

দুটোর সচল অবস্থা ফিরিয়ে আনা যেতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451