আতিকুল ইসলাম দিপু ,কলাপাড়া প্রতিনিধি:
কলাপাড়ায় মাদকাসক্ত আরিফ ফরাজী (২০) নামের এক যুবক নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করে ফেলেছেন। মঙ্গলবার
দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা তাকে তাৎক্ষনিক উদ্বার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা
সংকটাপন্ন হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে। মাদকাসক্ত ওই যুবক উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের
বকু ফরাজীর পুত্র বলে জানা গেছে। কলাপাড়া হাসপাতালে চিকিৎসক ডা.জুনায়েদ
হোসেন লেনিন জানান, তেমন সমস্যা হবে না। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য
বরিশাল রেফার করা হয়েছে।