রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে সড়ক দূর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১২ বার পড়া হয়েছে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,;

নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের

হাজীরহাট নামকস্থানে এক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর

৫সদস্য আহত হয়েছেন।

প্রতক্ষ্যদর্শীসূত্রে , বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে সাভার সেনানীবাসের

ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর বাস নং

৪৫২২ সাভার থেকে ১১জন সেনা সদস্য ও ছয়টি ডগস্কোয়াডের প্রশিক্ষিত

কুকুর নিয়ে কাদিরাবাদ সেনানীবাসে যাওয়ার সময় গুরুদাসপুর উপজেলাধীন

হাজীরহাট নামকস্থানে একটি ট্রলির সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খাদে

পরে যায়।

                               

এতে সেনাসদস্য জহিরুল ইসলাম (৪৫) শহিদুল ইসলাম (৩০) নয়ন (২৮) (৩০) ও

সোহেল (৩২)সহ ৫জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত নয়ন ও সোহেলকে

উদ্ধার করে স্থানীয় মমতাজ ক্লিনিক এবং টিম লীডার জহিরুল ইসলাম ও

শহিদুল ইসলামকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিকরা হয়। গুরুতর

আহত নয়ন ও সোহেলকে বগুড়া সিএমএইচ হাসপাতাল এবং জহিরুল ও

শহিদুলকে কাদিরাবাদ সেনানীবাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দূর্ঘটনা

কবলিত বাসে থাকা ছয়টি ডগস্কোয়াড কুকুরের মধ্যে ১টি কুকুর মারা

যায় এবং ১টি আহত হয়। গুরুদাসপুর ফায়ার সার্ভিস সদস্য এবং থানা

পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451