শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শ্রম খাতে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে শ্রম খাতে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘কলকারখানায় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শ্রম খাতে শ্রমিকের কল্যাণ নিশ্চিত করতে আমাদের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং সংস্কার করেছে।’

আজ সোমবার সন্ধ্যায় গণভবনে যুক্তরাজ্যের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের বিষয়টি জানান।

বৈঠকে সাবেক মন্ত্রী এবং লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার হুইপ ড্যাপ রোজি উইন্টার টন লেবার পার্টির সংসদ সদস্য এবং নেতাদের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে তাঁর সরকার গৃহীত পদক্ষেপের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, ‘শ্রম আইন সংশোধন করা হয়েছে এবং কলকারখানায় কাজের পরিবেশ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার শ্রমিকদের বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণ করেছে এবং তাদের চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা কলকারখানায় কাজের পরিবেশের উন্নতির জন্য সেখানে পরিদর্শনে শ্রম পরিদর্শক নিয়োগ দিয়েছি।’

বৈঠকে প্রধানমন্ত্রী এবং প্রতিনিধিদলের সদস্যরা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ইস্যু নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনা পোস্ট-ব্রেক্সিট সময়কালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি না জানতে চান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451