রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক সাগর-রুনি দম্পত্তি হত্যা মামলা সহ সকল মামলা আলোর মুখ দেখবে :স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯৯ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন সাংবাদিক সাগর-

রুনি দম্পত্তি সহ সকল হত্যা মামলা খুব শিঘ্রই আলোর মুখ দেখবে।

সাংবাদিক সাগর-রুনি মামলাটি আমাদের র‌্যাব সদস্যরা তদন্ত করছে

২ জনের ডিএনএ’র নমুনা পাওয়া গেছে সেগুলো ম্যাচিং করার চেষ্টা

চলছে। শনিবার (১১ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের নড়াগাতি থানার

অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের তিনি এ কথা

বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংশ্লিষ্ট

পদস্থ কর্মকর্তাদের নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা করেন।

খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামানের সভাপতিত্বে উক্ত

অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ,

খুলনা মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, নড়াইল-১

আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল জেলা পরিষদ

চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস. নড়াইল জেলা

আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। এ সময় আরো

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, নড়াইলের

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ বিভাগের পুলিশের উর্দ্ধোতন

কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেখান থেকে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খাঁন কামাল কালিয়া থানার নবনির্মিত ভবনের

উদ্ভোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে

বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের নিকট মন্ত্রী ৫৮ লাখ ১২ হাজার

২’শত ৯ টাকার একটি চেক হস্তান্তর করেন। উল্লেখ্য,নড়াইল জেলা দেশের

প্রথম ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়

আছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451