সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুরে এখনো সনাক্ত হয়নি পুড়ে যাওয়া ১১টি মরদেহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

বাংলারপ্রতিদিন ডটকম ঃ

 ফরিদপুরে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহতের ঘটনায় মাত্র ২ জনের লাশ শনাক্ত করা গেছে। পুড়ে যাওয়ায় প্রিয় স্বজনকে শনাক্ত করতে পারছেন না অনেকেই। আহতদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

গতরাত (শুক্রবার) এগারোটার দিকে, নগরকান্দা উপজেলার গজারিয়ায় সংঘর্ষের পর বাসটিতে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে।

একের পর এক ছুটে আসছেন হাসপাতালে। কেউবা স্বজন হারানোর শোকে কাতর, কেউ কেউ প্রিয় স্বজনকে খুঁজে পেলেও আগুনে পুড়ে যাওয়ায় অনেকেই সনাক্ত করতে পারেননি পরিবারের প্রিয় মানুষটিকে।

শুক্রবার রাতে ফরিদপুর নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনা কেড়ে নিয়েছে ১৩টি প্রাণ। আহত হন আরো ৩৫ জন। স্বজনদের এই মর্মান্তিক পরিণতির খবরে আশপাশের হাসপাতালগুলোতে ছুটে আসেন স্বজনরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম।

শুক্রবার রাতে ৪৫ জন যাত্রী নিয়ে নড়াইল থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা করে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফরিদপুর নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় পৌঁছালে বাসের একটি চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায়। এসময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৩টি দেহ। তাৎক্ষণিকভাবে এলাকাবাসীসহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করে।

আহতদের গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। নিহতদের অধিকাংশের বাড়ি নড়াইলে। লাশগুলো ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451