বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বেপরোয়া বিএনপি, ঘটাতে পারে দুর্ঘটনা : ওবায়দুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হতাশা এখন বেপরোয়া হয়ে গেছে। বেপরোয়া গাড়ির চালকের মতো তারা যে কখন রাজনৈতিক অঙ্গনে দুর্ঘটনা ঘটিয়ে বসে, তার কোনো ঠিক নেই।

আজ  শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল মোড়ে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত ‘যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র’-এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন ওবায়দুল।

বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও কার্যকলাপের জবাবে ওবায়দুল বলেন, বিএনপি নেতারা নিজেরাই জানে না তারা কখন কী করে, কখন কী কথা বলে।

বাংলাদেশের রাজনীতি নিয়ে ওবায়দুল বলেন, ‘বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অশিক্ষিত, অর্ধশিক্ষিতদের দ্বারা ভরে গেছে। তবে এই অশিক্ষিত রাজনৈতিকদের মনে রাখতে হবে এই মনোভাব নিয়ে নেতাদের উদ্দেশ্য সাধন করা যাবে, পাহারাদার হওয়া যাবে। কিন্তু নেতা হওয়া যাবে না। নেতা হতে হলে, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হলে, পড়তে হবে।’

যুবজাগরণ সম্পর্কে ওবায়দুল বলেন, ‘এই উদ্যোগ মাঙ্গলিক, নান্দনিক ও অনিন্দ্য সুন্দর। যেটা আওয়ামী লীগ করতে পারেনি, সেটা যুবলীগ করেছে।’

কাকরাইল মোড়ে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451