বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কারাগারে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ দুজন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে হাজির করে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। অপরদিকে রাজউকের সাবেক চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজের রিমান্ড নাকচ করে দেন। তাঁকে পাচ কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। একই সঙ্গে দুজনেরই জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য  জানান, প্লট জালিয়াতির মামলায় আজ ভোরে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451