বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বিঘ্নিত,রেললাইনে আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাংলারপ্রতিদিন ডটকম ঃ

গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশে একটি বস্তি ও চটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর ওই আগুনে পুড়ে গেছে গুদামের পাশের রেললাইনের বেশ কয়েকটি স্লিপার। এতে বিঘ্নিত হচ্ছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ।

দুর্ঘটনার আশঙ্কায় ওই রেললাইনের একটি পথে রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে এ রুটে ডুয়েল লাইন থাকায় অপর লাইন দিয়ে রেল চলাচল করছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে টঙ্গী রেলব্রিজের নিচে একটি বস্তি ও চটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৭টার দিকে ওই আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু রেললাইন লাগোয়া ওই গুদামের আগুনে রেললাইনের লোহার নিচের কাঠের পাটাতন ও স্লিপার পুড়ে যায়। এতে দুর্ঘটনার আশঙ্কায় ওই রেললাইনে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দাদন মিয়া জানান, অগ্নিকাণ্ডে রেললাইনের কাঠের পাটাতন পুড়ে গেছে। দুর্ঘটনার আশঙ্কায় ওই এলাকার ডাউন লাইনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে আপ লাইন চালু রয়েছে।

দাদন মিয়া আরো জানান, রেললাইনের ক্ষতির খবর পেয়ে সকালেই ঢাকা থেকে বিশেষজ্ঞদল রওনা হয়েছে। তাঁরা মতামত দেওয়ার পর ডাউন লাইনের রেলপথ আবার চালু হবে।

 

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451