মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে মশাবাহিত ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে ‘

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৪৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীতে মশাবাহিত ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এডিস মশা বাহিত ‘চিকুন গুনিয়া’ ভাইরাসের কারণে এ জ্বর হচ্ছে বলে জানিয়েছে- রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটি জানিয়েছে-জ্বর এড়াতে হলে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, চিকিৎসা নেয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। তবে, ডেঙ্গু জ্বরের মত লক্ষণ হলেও এতে তেমন কোন ক্ষতির আশঙ্কা নেই। তাই আতঙ্কিত না হওয়ারও পরামর্শ চিকিৎসকদের।

শরীরে অস্বাভাবিক তাপমাত্রা ও প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে আসা এ শিশুটির লক্ষণ দেখে চিকিৎসকের ধারণা -‘চিকুন গুনিয়া’ নামের অনেকটা নতুন এক ধরনের ভাইরাসে আক্রান্ত সে।

গত কয়েক সপ্তাহ ধরে এমন অনেক রোগীই আসছেন চিকিৎসকদের কাছে। রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে অনেকে আক্রান্ত হয়েছেন এ রোগে। রোগটি দু-তিন দিনে সেরে গেলেও ব্যথার তীব্রতা বেশি থাকায় ব্যথানাশক ওষুধ এমনকি অ্যান্টিবায়োটিকের ব্যবস্থাপত্রও দিচ্ছেন অনেক চিকিৎসক।

রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইন্সটিটিউটে আসা বিভিন্ন নমুনা পরীক্ষা করে ভাইরাসটি শনাক্ত করেন সংশ্লিষ্টরা। ২০০৮ সালের পরে বেশ কয়েকবার এ ভাইরাসের সংক্রমণ ঘটলেও এবার আক্রান্তের হার বেশি বলে জানান তারা। গত মাসে ঢাকার কাঁঠালবাগান এলাকায় জরিপ চালিয়ে চিকুন গুনিয়া আক্রান্ত রোগী পেয়েছেন গবেষকরা।

যেসব জায়গায় এডিস মশার বংশ বৃদ্ধি পায় এমন ফুলের টব, পানি জমে থাকার মত পরিত্যক্ত পাত্র ও স্থান নিয়মিত পরিষ্কার করা এবং এ মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451