বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উত্তরায় ‘ডিসকো বয়েজ’, বিগবসের’ আট সদস্য গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৬০ বার পড়া হয়েছে

ক্রাইম ঃ 

রাজধানীর উত্তরায় ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান কবিরকে (১৪) পিটিয়ে হত্যার ঘটনায় কথিত ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগবস’ গ্যাং গ্রুপের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গণমাধ্যমে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, ওই আটজনকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিষয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন হবে। সেখানে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৬ জানুয়ারি সন্ধ্যায় আদনানকে পিটিয়ে হত্যা করা হয়। এর পর রাতেই হত্যা মামলা করেন আদনানের বাবা কবির হোসেন। মামলায় তিনি উল্লেখ করেন, ‘সিনিয়র-জুনিয়র’ নিয়ে দ্বন্দ্বে এলাকার বন্ধুরাই তাঁর ছেলেকে হত্যা করেছে।

পরের দিন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলো মো. সাফাত জাকির (১৬) ও নাসির মো. আলম (১৮)। তারা আদনানের পরিচিত ও বন্ধু। তারা একই এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে সন্ধ্যায় সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে এলাকায় কয়েক কিশোর আদনান কবিরকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে। এর পর আদনানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদনানের বাবা কবির হোসেন উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা। তিনি সেখানে রড-সিমেন্টের ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451