শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

এই কমিশনের অধীনে নির্বাচনে যাবে বিএনপি : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে অবশ্যই যাবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার বিকেলে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কাদের এ দাবি করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে, আমি নিশ্চিত। এখানে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। অতীতের ভুল যদি তারা এবার করে তাহলে বিএনপি আরো কতটা সংকুচিত হবে তা তাদের মধ্যে, যাদের বুদ্ধি আছে তারা ভালো করেই জানেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে যে সার্চ কমিটি করেছেন এবং এ কমিটির সুপারিশে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই।’

আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলো ১২৮ জনের নাম সুপারিশ করেছিল, তার মধ্যে থেকে নিতে হবে পাঁচজনকে। সার্চ কমিটিতে আমরা পাঁচটি নাম দিয়েছিলাম, বিএনপিও দিয়েছিল। সেখান থেকে বিএনপির একজনকে নেওয়া হয়েছে আর আওয়ামী লীগেরও একজনকে নেওয়া হয়েছে। তাহলে এখানে বৈষম্য কোথায়? অন্যান্য দলের দেওয়া নামও নেওয়া হয়েছে।’

কাদের বলেন, দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ নতুন নির্বাচন কমিশনকে এক বাক্যে অভিনন্দন জানাচ্ছে গতকাল থেকে।

বিএনপির ক্ষোভ হতাশার কারণ জানেন না বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘বিএনপি প্রধান নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের সংগঠক বলছে। তাহলে কি বিএনপি জনতার বিরুদ্ধে?’

কাদের আরো বলেন, “বিএনপির একটি পুরনো অভ্যাস হলো, ‘সালিশ মানি তালগাছটা আমার’। নির্বাচন কমিশনে তাদের একজন, আমাদের একজন। বিএনপিকে এখন পুরো লিস্ট ধরিয়ে দিলেও বলতো আমরা মানি না মানবো না।”

গতকাল সোমবার সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। এতে কমিশনার হিসেবে রয়েছেন সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই পাঁচজনের নিয়োগে অনুমোদন দেন। গতকাল রাতেই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি জানান।

এর আগে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা দেন।

আগামীকাল বুধবার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451