মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সিলেটবাসী।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সিলেটবাসী।সোমবার বেলা ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঞ্জিতের মরদেহে আনা হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।

এর আগে সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সুরঞ্জিত সেনগুপ্তকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে সুরঞ্জিত সেনের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে তার জন্মস্থান দিরাইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।প্রসঙ্গত, রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451