বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে : রিজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নতুন নির্বাচন কমিশন নিরেপক্ষে হবে কিনা তা নিয়ে দেশের মানুষের যথেষ্ট সন্দেহ রয়েছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির সুপারিশ করা ব্যক্তিদের নাম জাতির কাছে প্রকাশ করতে হবে। না হলে এ নিয়ে জনগণের সন্দেহ আরো বাড়বে। শুধু বিএনপি নয় দেশের বিশিষ্ট নাগরিকরাও চূড়ান্ত দশজনের তালিকা প্রকাশের আহবান জানিয়েছেন।

তিনি বলেন, এমনিতেই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর তা স্পষ্ট হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে। তিনি বলেছেন, সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যাদের নাম সুপারিশ করবে তাদের নাম প্রকাশের প্রয়োজন নেই।

বিএনপির এই নেতা বলেন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সৎ, দক্ষ ও নিরপেক্ষ নির্বাচন কমিশনরে নাম সুপারিশ করতে হবে। রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার আগে তাদের নাম জাতির সামনে প্রকাশ করতে হবে। ইসি মেরদণ্ডহীন হলে নিরপেক্ষ নির্বাচন কখনো সম্ভব হবেনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451