শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সমকালের সাংবাদিক শিমুলের দাফন সম্পন্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় তাকে নিজ গ্রাম মালদায় দাফন করা হয়।

এর আগে সকাল পৌনে ১১টায় পাইলট হাই স্কুলে ও সাড়ে ১১ টায় মালদা গ্রামে দ্বিতীয় জানাজা হয়। এতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, বিভিন্ন পেশার মানুষ, সাংবাদিক ও স্থানীয় মানুষ জানাজায় অংশ নেন।

গেলো বৃহস্পতিবার শাহজাদপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মীরুর গুলিতে আহত হন সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে শুক্রবার হাসপাতালে তিনি মারা যান।

বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারধরের ঘটনায় পৌর মেয়রের বাড়িতে হামলা করে ছাত্রলীগ। এসময় সংবাদ সংগ্রহ করতে শিমুল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মেয়র তার বাড়িতে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে শিমুলসহ ৩ জন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান শিমুল।

এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন নাহার বেগম শুক্রবার শাহজাদপুর থানায় হত্যা মামলা করেছেন। এতে মেয়র হালিমুল হক, তার দু’ ভাই পিন্টু ও মিন্টুসহ ১১ জনের নাম উল্লেখ করে ১৫ জনকে আসামি করা হয়। পুলিশ মেয়রের লাইসেন্স করা শটগান জব্দ ও তার দু’ ভাইকে আটক করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451