মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাম্পের সই : সাত মুসলিম দেশের জন্য ভিসা বন্ধ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ৩২৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন। আজ শনিবার এ ব্যাপারে থাকা নির্বাহী আদেশে সই করলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা হচ্ছে, যুক্তরাষ্ট্রে কোনো শরণার্থী প্রবেশ করতে পারবে না।

এদিকে দেশটির সামরিক বাহিনীর পুনর্গঠন সংক্রান্ত অন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ মাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত বছর ডিসেম্বর মাসেই ট্রাম্প জানিয়েছিলেন, তাঁর দেশে শরণার্থী নিষিদ্ধ করবেন তিনি। বিশেষ করে প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ওই ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে সব মুসলমানকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্যও করেন তিনি।

ওই নির্বাহী আদেশের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরাই। প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে আদেশের পেছনে আসলে মুসলমানদেরই ইঙ্গিত করা হয়েছে। সাতটি মুসলিম দেশের নাগরিকদের আপাতত কোনো ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। এসব দেশ হচ্ছে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এসব দেশ সংঘর্ষ ও সন্ত্রাসপ্রবণ।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ইসলামী জঙ্গিদের দূরে রাখার জন্য এটি একটি পদক্ষেপ। আমরা তাঁদের এখানে চাই না।’ তিনি নাইন-ইলেভেনের হামলার কথা উল্লেখ করেন।

ট্রাম্প আরো বলেন, ‘যারা আমাদের সেনাদের জন্য হুমকি, তাদের আমরা নিতে পারি না। আমরা তাদেরই নেব যারা আমাদের দেশ ও দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসে।’

এদিকে নিজ দেশের সামরিক বাহিনীর শক্তি আরো বাড়াতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এ ব্যাপারে একটি নির্বাহী আদেশেও সই করেছেন তিনি। আদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পুনর্গঠন করার কথা জানান তিনি। সামরিক বাহিনীর ব্যাপারে তিনি বলেন, ‘নতুন পরিকল্পনা, নতুন সম্পদ, নতুন যন্ত্রপাতি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451