সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় স্কুল ‘পুড়িয়ে দিল দুর্বৃত্তরা’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ১৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চর কুন্দেরপাড়ায় আগুনে পুড়ে গেলো একটি স্কুল। ্এতে ৬শ’ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বৃহস্পতিবার গভীর রাতে আগুনে পুড়ে গেছে গণ উন্নয়ন একাডেমি উচ্চ বিদ্যালয়ের অফিসসহ ৭ শ্রেণিকক্ষ।

স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। আগুনে বিদ্যালয়ের আসবাবপত্র, শিক্ষা সরঞ্জাম, শিক্ষার্থীদের অন্তত ২০ হাজার সার্টিফিকেট ও একটি এনজিও অফিস পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার মালামাল ও শিক্ষার্থীদের সাটিফিকেটসহ মুল্যবান কাগজপত্র ছাই হয়ে গেছে।

স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আব্দুস সালাম বলেন, আমাদের ধারণা দৃর্বৃত্তদের দেয়া আগুনে বিদ্যালয়টি সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। তিনি আরো বলেন, ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টিতে চরাঞ্চলের ৬০০ শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে চরাঞ্চলের শিক্ষা প্রসারে ভুমিকা রেখে আসছিলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451