বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরিষাবাড়ীতে টানা ৬টি খুনের পর এবার বৃদ্ধার লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৩৬৭ বার পড়া হয়েছে

জাহিদ হাসান,,, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মাত্র এক সপ্তাহে টানা ৬টি হত্যাকান্ডের পর এবার সত্তরোর্ধ এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। নিখোঁজের দুইদিন পর গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটারা ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের একটি মজা পুকুর থেকে নিহত তালেমন বেওয়ার (৭৫) লাশ উদ্ধার করে এলাকাবাসী।
পারিবারিক সুত্র জানায়, কুটুরিয়া গ্রামের মৃত জমসের আলীর স্ত্রী তালেমন বেওয়া অভাব-অনটনের জন্য বাড়ি-বাড়ি ঘুরে দিনাতিপাত করতেন। রোববার তিনি নিজবাড়ি থেকে নিখোঁজ হন। দুইদিন বিভিন্ন স্থানে খোঁজেও তার কোন সন্ধান মেলেনি। গতকাল বিকেলে একই গ্রামের ইসমাইল হোসেন মনো স্থানীয় একটি মজা পুকুরে মাছ ধরতে গেলে নিখোঁজ বৃদ্ধার লাশ দেখতে পান। পরে এলাকাবাসী লাশটি উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান জানান, পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। উপ-পরিদর্শক মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকদের অভিযোগ থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451