মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শপথ নিলেন নতুন সিআইএ প্রধান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৩৩৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ  

আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ) এর নতুন পরিচালক হিসেবে শপথ নিলেন ট্রাম্প মনোনীত মাইক পম্পেও। সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ভোটাভুটিতে ৬৬-৩২ ভোটে জয়ী হন তিনি।

পরে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে শপথ নেন সাবেক এ কংগ্রেসম্যান। এদিকে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সোমবার তেল ব্যবসায়ী রেক্স টিলারসনকে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রসম্পর্কিত সিনেট কমিটি।

ভোটাভুটিতে ১১ রিপাবলিকানের সবাই পক্ষে এবং ১০ ডেমোক্রেটিকের সবাই তার বিপক্ষে ভোট দেন। মাত্র এক ভোটের জন্য অনুমোদন পান এক্সোন মবিলের সাবেক প্রধান নির্বাহী।

রাশিয়া ঘেঁষা হবার কারণে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বিপক্ষে থাকলেও শেষ পর্যন্ত অবস্থান পাল্টালে নিশ্চিত হয় টিলারসনের অনুমোদন। চূড়ান্ত সমর্থনের জন্য ভোট হবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451