রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেই জুনায়েদের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ১৯৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ  

মেয়েবন্ধুকে কটূক্তি করার অভিযোগে নুরুল্লাহ নামের একজনকে মারধর ও তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জুনায়েদ ও তাঁর বন্ধুর বিরুদ্ধে করা দুই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে এ দুটি অভিযোগপত্র উপস্থাপন করা হয়েছে।

অভিযোগপত্রে জুনায়েদ ও রিজভীকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুলুর রহমান বিষয়টি জানিয়েছেন।

‘সোমবার সন্ধ্যায় আমাদের কাছে দুটি অভিযোগপত্র আসে। আজ দুটি আদালতে উপস্থাপন করা হয়েছে। একটি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এবং অন্যটি দণ্ডবিধির হত্যাচেষ্টা ও মারধর করার অভিযোগ করা হয়েছে’, বলেন মকবুলুর।

জিআরও জানান, দুজনই আদালত থেকে জামিনে আছেন। মামলা দুটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।

গত বছর ২০ মার্চ জুনায়েদ ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চান। সে সময় বিচারক কে এম শামসুল আলম জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

এর আগে গত বছরের ১৩ মার্চ ধানমণ্ডির লেকের পাড়ে একটি মারধরের ঘটনা ঘটে, যা ভিডিও করা হয় এবং তা ফেসবুকে আপলোড করা হয়।

১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, এক কিশোরীকে কেন্দ্র করে নুরুল্লাহ নামের এক যুবককে মারধর করছেন জুনায়েদ। নুরুল্লাহ তাঁর বান্ধবীকে নিয়ে কটূক্তি করেছে অভিযোগ করে জুনায়েদ তাঁকে চড়-থাপড়, কিল-ঘুষি মারতে থাকেন। কিন্তু বারবার অস্বীকার করলেও নুরুল্লাহকে মেরেই চলেন জুনায়েদ।

ফুটেজে দেখা যায়, মারের হাত থেকে বাঁচতে কাকুতি-মিনতি করছেন নুরুল্লাহ। কিন্তু কিছুতেই থামছেন না জুনায়েদ; বরং দম্ভভরে জুনায়েদ বলেন, ‘আমি জুনায়েদ, তুই আমাকে চিনিস না।’

এ ঘটনায় ১৪ মার্চ ধানমণ্ডি থানায় মামলা করেন নুরুল্লাহ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451