রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ফুটপাতে বসা ছাড়া কোনো উপায় নেই’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ২১৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

ফুটপাতেই হকাররা বসতে আগ্রহী উল্লেখ করে বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা বলেছেন, ফুটপাতে বসা ছাড়া হকারদের আর কোনো উপায় নেই।

সোমবার পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ হকার্স ইউনিয়নের বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তারা এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল হাসেম কবীর। বক্তব্য দেন শ্রমিক নেতা সেকেন্দার হায়াৎ, শফিকুর রহমান বাবুল, হযরত আলী প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত হকাররা রাজপথ ছাড়বে না। পরিবার-পরিজন নিয়ে বাঁচতে হলে ফুটপাতে বসা ছাড়া আর কোনো উপায় নেই।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে দৈনিক বাংলা, মতিঝিল, টিকাটুলী, গুলিস্তান, জিরো পয়েন্ট হয়ে বায়তুল মোকাররম লিংকরোডে গিয়ে শেষ হয়।

মঙ্গলবার বায়তুল মোকাররম লিংক রোডে তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে  বিকেলে স্থানীয় এমপি ও বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের কাছে স্মারকলিপি দেবেন তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451