মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির গোপন কথা জানার জন্য তারাই যথেষ্ট : ওবায়দুল কাদের।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

বিএনপির তথ্য জানার জন্য বঙ্গভবনের আশ্রয় নেয়ার দরকার নেই। বিএনপির গোপন কথা জানার জন্য তারাই যথেষ্ট। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর হোসেনি দালান রোডে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল অভিযোগ করেছেন; বঙ্গভবনের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের যোগসাজশে গোপনীয়তা ভঙ্গ হয়েছে।কে এম হাসানের নাম তারা পাঠাননি বলেও জানান ফখরুল। এর মানে-ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে সার্চ কমিটির সদস্য করতে বিএনপি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে।ওবায়দুল কাদেরের এরকম দাবির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে মিথ্যা বলে অভিহিত করেন। সেখানে এরই জবাব দেন কাদের।

বিএনপির নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপির অনেকের নামে মামলা আছে। তাই জেল-জুলুমের ভয়ে গোয়েন্দাদের কাছে তারা ঘরের কথা বলে। এভাবেই তো বিষয়গুলো জানা যায়। বিএনপির গোপন তথ্য জানার জন্য আমাদের বঙ্গভবনের আশ্রয় নিতে হয় না।

যারা সংলাপে যান, তাদের সবাইকে মির্জা ফখরুল বিশ্বাস করেন! তাই তার বক্তব্য স্ববিরোধী। তার উদ্দেশে মন্ত্রী বলেন, একদিকে বলছেন গোপনীয়তা ভঙ্গ হয়েছে। অন্যদিকে বলছেন নাম পাঠাননি। এটা স্ববিরোধী অবস্থান। তিনি (ফখরুল) কথার ফাঁদে আটকে গেছেন। আবার আমাকে বলেন বক্তব্য প্রত্যাহার করতে।

নিজেদের অবস্থান পরিষ্কার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের কোনো পছন্দ নেই। ইতিহাস বলে সাংবিধানিক পদে সবসময়ই বিএনপির লোক দরকার হয়। রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন ও সার্চ কমিটিতে যেনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোক থাকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451