সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পড়াশোনা করতে হবে, খেলাধুলায়ও থাকতে হবে : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ২৪৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ  

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সরকারপ্রধান এ আহ্বান জানান। বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে এ সময় পুরস্কার তুলে দেন তিনি।

সকাল সাড়ে ১০টার কিছু পরে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে পৌঁছান তখন পুরো স্টেডিয়াম উল্লাসে ভরে তোলে সারা দেশ থেকে আসা খুদে খেলোয়াড়রা। প্রধানমন্ত্রী গ্যালারির কাছে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

গত ১৭ ডিসেম্বর প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় গত শুক্রবার। দেশের ১৬ হাজার ১০১টি মাধ্যমিক বিদ্যালয় এবং সাত হাজার ৬১১টি মাদ্রাসা থেকে সাতটি ইভেন্টে প্রায় আড়াই লাখ প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।

শেখ হাসিনা বলেন, ‘পড়াশোনা করতে হবে, খেলাধুলায়ও থাকতে হবে। সংস্কৃতি চর্চায় থাকতে হবে। সেদিকে মনোযোগ দিয়েই সবাইকে কাজ করবার আমি আহ্বান জানাচ্ছি। আর সেই সঙ্গে আরেকটা বিষয়—সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি—এর থেকে আমাদের ছেলেমেয়েদের দূরে থাকতে হবে। কাজেই সেভাবে সৎচরিত্রের আদর্শবান হয়ে বাংলাদেশকে যেন আগামী দিনে নেতৃত্বে দিতে পারে আমাদের আজকের ছেলেমেয়েরা সেভাবেই নিজেদের গড়ে তোলার আমি আহ্বান জানাই।’

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে কঠোর পরিশ্রম ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451