রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিমগাছ থেকে বের হচ্ছে মিষ্টি দুধ, পূজার্চনা শুরু!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ১৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নিমগাছ থেকে সাদা রঙের তরল বের হতে দেখে সেটিকে ঘিরে শুরু হয়েছে পূজার্চনা।

বৃহস্পতিবার থেকে দৈবকৃপাধন্য সেই নিমগাছের তলায় ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। রটে গেছে, গাছে রয়েছেন শীতলা দেবী।

নারায়ণগড় ব্লকের বেলদা অঞ্চলের সবুজপল্লি এলাকা। নারায়ণগড় সুসংহত শিশু বিকাশ প্রকল্প অফিসের সামনের মাঠেই রয়েছে একটি নিমগাছ। হঠাৎ কেউ আবিষ্কার করেন, নিমগাছের গা বেয়ে গড়িয়ে পড়ছে দুধ। কেউ কেউ হাতে নিয়ে চেটে দেখেন দিব্যি মিষ্টি।

মুহূর্তে ছড়িয়ে যায় এই কাহিনি। দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করে গাছের তলায়। সাদা সেই তরল পদার্থ চেখে সকলেই মত দেন যেন যে, মিষ্টি দুধই গড়িয়ে পড়ছে গাছের গা বেয়ে। মুহূর্তে রটে যায় দৈব মাহাত্ম্যের লীলা। সঙ্গে সঙ্গেই চলে আসে ফুল-ধূপ-সিঁদুর। নিমগাছ তখন দেবতা। কেউ বাড়ি থেকে নারকেল এনে ফাটান গাছের গোড়ায়।

দেবতা কিংবা অলৌকিক ব্যাপার ছাড়া অন্য কিছু আর ভাবতেই পারছেন না গ্রামবাসীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের এক কর্মী সমবেত জনতাকে বোঝানোর চেষ্টা করেন যে, এটি প্রাকৃতিক নিয়ম। শীতের সময় গাছ রেচন পদার্থ ত্যাগ করে।

কিন্তু, তা শুনতে নারাজ ধার্মিক মানুষ। রীতিমতো তর্কও জুড়ে দেয় তারা। অগত্যা সেই কর্মী রণে ভঙ্গ দেন। এলাকার এক পুরোহিত প্রচার করেন, বিগ্রহ প্রতিষ্ঠার প্রয়োজন। গড়ে তোলা দরকার মন্দিরও। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451