শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

তথ্যমন্ত্রী বলেছেন ,নির্বাচনকালীন সরকার গঠনে বিএনপির প্রস্তাব মনগড়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ২৪২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিধান যেহেতু বাংলাদেশে নেই, তাই নির্বাচনকালীন সরকার গঠনে বিএনপির প্রস্তাব মনগড়া। এটি মূলত বাংলাদেশকে সংকটে ফেলার প্রস্তাব। তাই সংবিধান বহির্ভূত কোন বিষয় নিয়ে সংলাপ হতে পারে না। বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার দুপরে কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে “সংলাপ এবং সমঝোতার পথ যদি বন্ধ হয় তাহলে আন্দোলন ছাড়া বিএনপির কোন পথ থাকবে না” বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন মন্তব্যে  তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, আন্দোলন করার অধিকার সবার আছে। তবে আন্দোলনের নামে অতীতের মতো কেউ যেন আগুন যুদ্ধ, জঙ্গিবাদ, নাশকতায় জড়িয়ে না পরে।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বিএনপির ইতিহাস হলো অন্তর্ঘাত, নাশকতা, আগুনযুদ্ধ ও জঙ্গিবাদের। আশা করি তারা অতীত থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্রের বুলি আওড়াতে আওড়াতে দেশকে আগুনযুদ্ধের দিকে ঠেলে দেবে না।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মাহাবুবর রহমান, সিও লে: কর্নেল শহিদুল ইসলাম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ বিজিবি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451