শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

দায়িত্ব নিয়েই রাষ্ট্রদূতদের বরখাস্ত করলেন ট্রাম্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ৩০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

জমকালো এক অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গদিতে বসেই ঘোষণা দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতদের চাকরি আর থাকছে না।

ট্রাম্পের এই ঘোষণার ফলে চাকরি হারালেন ৮০ রাষ্ট্রদূত। এর ফলে জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, জাপান ও সৌদি আরবের মতো দেশ থেকে সরে যেতে হবে বর্তমান মার্কিন রাষ্ট্রদূতদের।

ক্ষমতায় বসার আগেই ট্রাম্প দাবি করেছিলেন, বিশ্বের বিভিন্ন দেশের ওবামা প্রশাসনের নিয়োগ দেওয়া যেসব রাষ্ট্রদূত রয়েছেন, তাঁদের ২০ জানুয়ারির মধ্যে পদত্যাগ করতে হবে। তাঁদের চাকরির মেয়াদ বৃদ্ধি করা হবে না।

শঙ্কার বিষয় হলো ওই রাষ্ট্রদূতদের জায়গায় নিয়োগ দেওয়ার মতো নতুন জনবল নেই ট্রাম্প প্রশাসনের হাতে। আর মার্কিন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি বেশ জটিল ও সময়সাপেক্ষ।

তবে বেশ কয়েকজনকে এরই মধ্যে রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সাউথ ক্যারোলাইনার গভর্নর নিক্কি হেলিকে জাতিসংঘের দূত,  আইনজীবী ডেভিড ফ্রায়েডম্যানকে ইসরায়েলের ও টেরি ব্যানস্ট্যাডকে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

এ ছাড়া ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানাও এ বিষয়ে তাঁর ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হতে চান।

তবে রাষ্ট্রদূতদের পদত্যাগের বিষয়টি যুক্তরাষ্ট্রে সাধারণ ঘটনা। নিয়মমাফিকভাবে নতুন সরকার ক্ষমতায় আসার পর আগের সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতদের পদত্যাগ করতে হয়। তবে এবার ব্যতিক্রম হলো, নতুন দূত নিয়োগের জন্য এখনো পর্যন্ত জনবল ঠিক করেনি ট্রাম্প প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451