মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়াইগ্রামে প্রায় ৪ হাজার প্রতিবন্ধীর মাঝে পরিচয়পত্র বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

অহিদুল হক-
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা :

নাটোরের বড়াইগ্রামে মোট ৩ হাজার ৮ শ ১৫ জন প্রতিবন্ধীর মাঝে

পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা

অধিদপ্তরের উদ্যোগে দেশের সব প্রতিবন্ধীদেরকে সরকারী সুযোগ-সুবিধার

আওতায় আনতে জাতীয়ভাবে নেয়া কর্মসুচির অধীনে এ পরিচয়পত্র বিতরণ

করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা বিভাগের

উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক

প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে

আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের মাঝে পরিচয়পত্র তুলে দেন। এ সময় অন্যান্যের

মাঝে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা

আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, আওয়ামীলীগ নেতা আব্দুল

কুদ্দুস (প্রেস), সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন

প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, বিশে^ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

নেতৃত্বে আমরাই প্রথম দেশব্যাপী প্রতিবন্ধী জরিপ করে তাদেরকে

তালিকাভুক্ত করেছি এবং পরিচয়পত্র দিয়েছি। ধীরে ধীরে তাদেরকে প্রতিবন্ধী

ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা হচ্ছে। সরকার

প্রতিবন্ধীদের কল্যাণে সম্ভাব্য সব কিছু করবে। তিনি প্রতিবন্ধীদের

অবহেলার চোখে না দেখে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451