রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জে অন্ত:সত্তা স্ত্রীকে হত্যা করেছে পাসন্ড স্বামী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

 মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কাজিয়ারচর গ্রামে স্বপ্না (২৫) নামের ৫ মাসের অন্ত:সত্তা স্ত্রীকে স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোর রাতে কাজিয়ারচর গ্রামের মোহাম্মদ আলী মোল্লার বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,৭ বছর পূর্বে জামাল মোল্লা (৩০) এর সঙ্গে মানিকগঞ্জ জেলারহরিরামপুর থানার সাখাইর গ্রামের বাবুল মিয়ার মেয়ে স্বপ্না আক্তারের বিবাহ হয়। গতরাতে স্বামী জামাল মোল্লার সাথে স্ত্রী স্বপ্নার ঝগড়া হয়। শুক্রবার ভোর রাতে স্বপ্নার শ্বশুড় মোহাম্মদ আলী ফজর নামাজ পড়ার জন্য ঘর থেকেব বের হন। সে সময় তিনি দেখতে পানস্বপ্নার মরদেহ লাউ গাছের মাচার সাথে ঝুলে আছে। তাৎক্ষনিক চিৎকারকরিলে লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা ঘাতক জামালকে আটকে রেখে পুলিশে খবর দেন। স্থানীয়দের দাবি গভীর রাতে স্ত্রীকে হত্যা করার পর লাশটি লাউ গাছের মাচার সাথে ঝুলিয়ে রাখা হয়। স্বপ্না ৫ মাসের অন্ত:সত্তা এবং আকাইব নামের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানার এস আই রাম প্রসাদ, এস আই মোর্শেদ ছুটে যান ঘটনাস্থলে। এ সময় ঘাতক স্বামী জামাল মোল্লা (৩০) কে আটক করে পুলিশ। এস আই রাম প্রসাদ জানান, হত্যার অভিযোগে স্বপ্নারস্বামী জামালকে আটক করেছি। এবং লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জজেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451