বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পীরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে

 

পীরগঞ্জ(ঠাকুরগাঁও ) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে মুঠোফোনে। গত সোমবার

এক অপরিচিত নম্বর(০১৭১০৭১৮৫২৫) থেকে পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট

এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও পীরগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত

ক্রিয়া সম্পাদক জাতীয় দৈনিক ভোরের কাগজের পীরগঞ্জ সংবাদদাতা ও

স্থানীয় সাপ্তাহিক বাংলার আলো প্রতিনিধি জাকির হোসেনকে ফোন

দিয়ে প্রাণনাশের হুমকি দেয় অজানা এক ব্যক্তি। পরবর্তীতে সে নাম্বারে

ফোন দেওয়া হলে নাম্বার বন্ধ পাওয়া যায়। সাংবাদিক জাকির হোসেন

জানায়, অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে তাঁকে অশ্লিল ভাষায়

গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। সাংবাদিকতা না ছেড়ে দিলে তাঁকে

প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় সেই অজানা ব্যক্তি। মোবাইল

ফোনে হুমকি দেওয়ার সেই রেকর্ডিং সাংবাদিক জাকিরের কাছে

সংগৃহিত আছে। সেই কল রেকর্ডিংয়ের কথোপকথনে সেই অপরিচিত

ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ করে নিজের পরিচয় গোপন রাখে। জাকির

হোসেন সাংবাদিকতা ছেড়ে না দিলে তাঁকে পীরগঞ্জ থেকেও চিরদিনের

জন্য বিদায় করে দেওয়ার হুমকি শোনা যায় কল রেকর্ডিংয়ে । এবিষয়ে

সাংবাদিক জাকির হোসেন বলেন,‘ প্রাথমিক ভাবে বিষয়টি পীরগঞ্জ

প্রেসক্লাবেরর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অনলাইন জার্নালিস্ট

এসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়ে রেখেছি।’

এ বিষয়ে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি বিষ্ণুপদ রায়

বলেন,‘সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিষয়টি আমরা সহজ ভাবে

নিচ্ছি না। বিষয়টি দেখা হচ্ছে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা

নেওয়া হবে।’ তিনি আরও জানান এর আগেও সংবাদ সংক্রান্ত জের ধরে

সাংবাদিক জাকির হোসেন এর উপর হামলা করে দুর্বৃত্তরা।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451