মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গাজীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে মিলল প্রাডো গাড়ি!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ   

মাছ নয়, গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে জেলেদের জালে ধরা পড়ল বিলাসবহুল একটি প্রাডো জিপগাড়ি। আজ বৃহস্পতিবার বিকেলে নদী থেকে ওই গাড়িটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়ণপুর বাজারসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে স্থানীয় বাদল সরকারের মাছের একটি ঘের রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই ঘেরে মাছ ধরার সময় ভারী বস্তু জালে আটকে যায়। জালটি টেনে ওঠাতে না পেরে পানিতে নেমে নদীর তলদেশে একটি গাড়ির অস্তিত্ব পান জেলেরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সহযোগিতায় পানির নিচ থেকে গাড়িটি তীরে উঠিয়ে আনে।

তবে গাড়ি থেকে কোনো কিছু উদ্ধার করা যায়নি। উদ্ধার হওয়া সিলভার রঙের টয়োটা প্রাডো এ জিপগাড়ির নম্বর প্লেটে ঢাকা মেট্রো-ঘ-১১-২০২৯ লেখা রয়েছে।

ওসি জানান, ধারণা করা হচ্ছে, গাড়িটি চুরি বা ছিনতাই করে দুর্বৃত্তরা ওই বাজারের পাশে মাছের ঘেরের ঝোপের মধ্যে অন্তত মাসখানেক আগে লুকিয়ে রাখে। গাড়িটির চাকাসহ বেশ কিছু অংশ কাদায় দেবে ছিল। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451