রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাইকগাছায় বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ শীর্ষক কর্মশালা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
  • ২০৯ বার পড়া হয়েছে

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ

পাইকগাছায় বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ শীর্ষক কর্মশালা

অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল মাঠে উপজেলা

নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুনের

সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান

এ্যাডঃ স ম বাবর আলী। কর্মশালায় “বাল্যবিবাহকে না বলুন, ইভটিজিং’কে

প্রতিহত করুন” প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা

নির্বাহী অফিসার ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস

চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান

তুহিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, অধ্যক্ষ কেএম মেজবাহুল ইসলাম,

নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা, কাউন্সিলর কবিতা

দাশ। বক্তব্য রাখেন, লতিফা বেগম, মিনা রানী মন্ডল, পিয়ারী বেগম, সবুর সানা,

আফসার মোল্লা, ফিরোজা বেগম, রমেছা বেগম, অভিভাবক রজব আলী মোল্লা, রিনা

বাছাড়, শিক্ষার্থী বৈশাখী খাতুন, হাছিবুর রহমান, আব্দুর রহিম ও সাগর মন্ডল।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আবুল হাসান। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক,

অভিভাবক ও শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে

তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451