রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি নাচ ও অভিনয়ে কালীগঞ্জের মেধাবী ছাত্রী পুতুল !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ময়না পাখি (পুতুল) জিপিএ ৫ পেয়ে সবে মাত্র নবম শ্রেণিতে উঠেছে।

পড়ছে সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। বাবা মায়ের আদরের নাম

পুতুল। ভালো নাম ময়না পাখি পুতুল। নেশা নৃত্য ও অভিনয় করা। ইতোমধ্যে

নেচে পেয়েছেন চিত্রজগত এ্যাওয়ার্ডসহ অনেক সম্মাননা। শিক্ষিত

পরিবারের মেয়ে ময়নাপাখি পুতুল সংস্কৃতি জগতে ধীরে ধীরে এগিয়ে

চলেছে। নৃত্যর পাশাপাশি অভিয়নও করছে সে।

কথা হয় কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য

কালিপদ সাহাও স্কুল শিক্ষিকা প্রভা রানীর একমাত্র মেয়ে ময়না পাখি পুতুলের

সাথে। পুতুল ইতোমধ্যে জেলা,উপজেলা ও জাতীয় পর্যায়ে নৃত্য পরিবেষণ

করে পুরস্কার জিতেছেন। সেই সাথে সে বিজয় টিভির ছোটদের ঈদ আনন্দ

অনুষ্ঠানের উপস্থাপন, ধারাবাহিক নাটক আমাদের সংসার, গ্রিন

সিগনাল,সাফ সাফাইসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছে।

পুতুল আরো জানায়, জনপ্রিয় বিনোদন সাপ্তাহিক ছায়ালোক তাকে

নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পুতুল মাত্র ৩বছর বয়স থেকে নাচের

তালিম নিয়ে আসছে। মর্ডান ও ক্ল্যাসিক্যাল নৃত্য তার আয়ত্বে। পুতুল

বলেন, যশোরের গোপালকুন্ডুর হাত ধরে নাচে আসা আর নাটক ও অভিনয়ে

এসেছে ঝিনাইদহের কালীগঞ্জের আরেক নাট্য অভিনেতা,পরিচালক ও চলচিত্রের

খল নায়ক মাহতাব উদ্দিন মন্ডু ওরফে (বাঘা মন্টু) হাত ধরে এসেছেন।

পুতুলের ¯œপ্ন লেখাপাড়ার পাশাপাশি সাংস্কৃত অঙ্গনে থাকা এবং তার সব

শ্রমও মেধা কাজে লাগানো। এর জন্য তিনি সকলের সহযোহিগতা কামনা

করেন। পুতুলের মা স্কুল শিক্ষিকা প্রভা রানি জানান, তার মেয়ে জেএসসিতে

জিপি এ ৫ ও পিএসসিতেও জিপিএ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মেধাবী

ছাত্রী পুতুল এখন পড়াশোনার পাশাপাশি নাচ ও অভিনয় নিয়েই ব্যস্ত আছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451