শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তিকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে কৃষক

ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যার দায়ে মোজাহারুল ইসলাম (৩৮)

নামে এ যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে

১১টার দিকে জেলা অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর জমিতে

বীজ বপণের জের ধরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায়

ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী মোজাহারুল

ইসলাম।ইদ্রিস আলীর ছেলে আনছারুল ইসলাম পরে বালিয়াডাঙ্গী

থানায় মোজাহারুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা

দায়ের করেন।

পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল

ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করে ফৌজদারী কার্যবিধির ১৬৪

ধারা মতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

ঘটনার বিষয় সরেজমিনে তদন্ত করে পুলিশ। মামলাটি তদন্তকালে

প্রাপ্ত সাক্ষ্য পর্যালোচনা করে আসামি মোজাহারুল ইসলামের

বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায়

আসামির বিরুদ্ধে উক্ত ধারায় চার্জশিট দাখিল করে পুলিশ।

আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে চার্জশিট গ্রহণ

করেন আদালত। মামলাটির বিচার নিষ্পত্তির জন্য গত ২০১১ সালের ৩

মার্চ বিজ্ঞ দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে

মোজাহারুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ

গঠন করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোজাহারুল ইসলামকে

দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451