বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বানিজ্য মেলায় সাশ্রয়ী মুল্যের মোটরসাইকেলের প্রতি ঝোঁক ক্রেতাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ২২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় মোটরসাইকেলের শো-রুমে আনাগোনা বাড়ছে ক্রেতাদের। দেশের মোটরসাইকেলের বাজারে বিদেশি ব্রান্ডের দাপট থাকলেও সাশ্রয়ী মূল্যের এসব মোটরসাইকেল ক্রেতাদের নজর কাড়ছে।

বিক্রেতারা জানান, মেলায় পণ্যের প্রচারের পাশাপাশি বিভিন্ন ছাড় দিচ্ছেন তারা।

নগরজীবনে মোটরসাইকেল এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। যানজটের নগরীতে সময় বাঁচাতে এখন অনেকেই ব্যক্তিগত মোটরসাইকেলের প্রতি ঝুঁকছেন। নাগরিক প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোটরসাইকেল নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। নিত্য ব্যবহার্য পণ্যের পাশাপাশি মোটরসাইকেলের শো-রুমে আনাগোনা বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের।

বেশ কয়েকটি দেশীয় ব্রান্ড সাশ্রয়ী মূল্যে নিয়ে এসেছে মোটরসাইকেল। ক্যাটাগরি ভেদে এসব মোটরসাইকেল বিক্রি হচ্ছে ষাট হাজার টাকা থেকে দেড় লাখ টাকায়।

সাধ্যের মধ্যে প্রয়োজন মেটাতে বিভিন্ন বয়সী ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করেন মোটরসাইকেলের শো-রুমে।

মেলায় ক্রেডিট কার্ডের মাধ্যমে মোটরসাইকেল বিক্রিতেও বিশেষ ছাড় দিচ্ছে কোম্পানিগুলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451