রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাখি প্রেমী সংগঠন সেতুবন্ধন ও সাপ্তাহিক দাগ পত্রিকার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ২২২ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন, জেলা প্রতিনিধি নীলফামারীঃ-নীলফামারীর সৈয়দপুরে সাপ্তাহিক দাগ পত্রিকা ও পাখি রক্ষা সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা ছয়টার সময় দাগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিঠু কম্পিউটার ও মোবাইল জগতের মালিক,ব্যবসায়ী- মোমিনুল ইসলাম মিঠু, কথাসাহিত্যিক আকমল সরকার রাজু, সাপ্তাহিক দাগ’র বার্তা সম্পাদক আলমগীর সরকার, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আফরোজ আহমেদ সিদ্দিকী টুইংকেল, নওশাদ আনসারী, জুয়েল রানা, আক্কাস আলী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতুবন্ধনের সহ-সাধারণ সম্পাদক খুরশিদ জাহান কাকন।

                            
পুরস্কারপ্রাপ্ত কুইজ বিজয়ীরা হলেন-বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ইশরাত জাহান, শেরে বাংলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জাফর আলম, লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী নাসরিন জাহান। বিজয়ীদের হাতে পরিবেশবান্ধব গাছ ও জ্ঞানভিত্তিক বিভিন্ন বই তুলে দেয়া হয়।
উল্লেখ যে, নিরাপদ পাখির বাসস্হল তৈরী করে পাখি রক্ষা সেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন ও সাপ্তাহিক দাগ পত্রিকার আয়োজনে প্রতি মাসে দু’বার( ১৫দিন পর-পর)ধারাবাহিক ভাবে উক্ত পত্রিকায় প্রকাশিত  কুইজের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনের মাধ্যমে তিনজন করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়ে থাকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451