মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের ছেলেদের হারের দিনে মেয়েদের জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৩০০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মুশফিক-তামিমদের এই হার ক্রিকেটপ্রেমীদের মধ্যে একরকম হতাশা বিরাজ করছে। প্রথম ইনিংসে দারুণ খেলেও দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় বাজেভাবে হারতে হয়েছে তাদের। অবশ্য ছেলেদের এই হারের দিনে মেয়েদের সাফল্য কিছুটা হলেও হতাশা ভুলিয়ে দিয়েছে।

সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দল নাটকীয়ভাবে জয় পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ রানে জিতেছে রুমানা-সালমারা।

অথচ এই ম্যাচে বাংলাদেশ জিতবে তা মোটেও ভাবেনি কেউ। কারণ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানে ইনিংস গুটিয়ে নেয় তারা। যাতে সর্বোচ্চ দুটি ইনিংস অধিনায়ক রুমানা (২৮) ও ওপেনার শামিনের (২১)।

অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র ১২৬ রানে ইনিংস গুটিয়ে নেয়। স্পিনার খাদিজার ঘূর্ণিতেই মূলত অতিথি দলটির ব্যাটিংয়ে ধস নামে। তিনি ৩৩ রানে চার উইকেট নেন। এ ছাড়া পেসার পান্না ও জাহানারা নেন দুটি করে উইকেট।

সিরিজে এর আগে টানা দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৮৬ ও দ্বিতীয় ম্যাচে ১৭ রানের হেরেছিল স্বাগতিক দল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451