বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবারও সিলেটে কলেজছাত্রীকে কুপিয়েছে বখাটে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৩০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

খাদিজা আক্তার নার্গিসের ঘটনার তিন মাসের মাথায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় আরো এক কলেজছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে বখাটে।

উপজেলার রসুলপুর গ্রামের ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ঝুমা বেগমকে আহত অবস্থায় আজ রোববার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান চৌধুরী।

ওসি আরো জানান, ঝুমাকে কুপিয়েছে একই কলেজের শিক্ষার্থী বাহার উদ্দিন। এ সময় ঝুমার মা আহত হয়েছেন। ঘটনার পর পরই বাহার পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, ঝুমা এখন আশঙ্কামুক্ত।

এর আগে গত বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে (২৩) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছিল ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম। ওই বখাটে এখনো জেলে রয়েছে। সেই সময় এ ঘটনা সারাদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বিকেলে ওসমানী হাসপাতালে আহত ঝুমা বেগম বলেন, বছর দেড়েক ধরে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে নানাভাবে বিরক্ত করে আসছিলেন বাহার উদ্দিন। কিন্তু তিনি বাহারের প্রস্তাবে রাজি না হওয়ায় আজ তাঁর উপর হামলা চালানো হলো। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর মায়ের উপরও হামলা চালানো হয়।

দুপুরে মায়ের সঙ্গে নিজ বাড়ি থেকে স্থানীয় কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে বাহার হামলা চালায় বলে জানান ঝুমা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451