মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাস্তা দখল করে সভা-সমাবেশ করা যাবে না : বললেন ওবায়দুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ৪৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

শেখ হাসিনার নির্দেশ, দেশের কোথাও আর রাস্তা দখল করে সভা-সমাবেশ করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল।

ওবায়দুল বলেন, আগামীতে র‍্যালি, মিছিলের মতো কর্মসূচি ছুটির দিনে করা যায় কি না, তা-ও ভাবছে আওয়ামী লীগ। তিনি বলেন, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপির সাধারণ সমর্থকরা খুশি। তবে কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকা বিএনপি নেতারা হতাশ। তাঁরা খুশি হতে পারেননি।

ওবায়দুল বলেন, দেশ সংকটে নেই, সংকটে আছে বিএনপি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংবিধান হলো সমাধান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451