রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান তাদেরকে সহযোগীতা করা আমাদের একান্ত কর্তব্য- আলহাজ্ব মোঃ খবিরুজ্জামান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :  দৈনিক খুলনাঞ্চলের প্রধান সম্পাদক ও বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা চলন্তিকা যুব সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুজ্জামান বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান তাদের-কে সহযোগীতা করা আমাদের একান্ত কর্তব্য। মুক্তিযোদ্ধারা যদি স্বাধীনতা যুদ্ধের সময় জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তো তাহলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আর স্বাধীনতা অর্জন করতে না পারলে আমরা বিশ্বের কাছে উন্নত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেতাম না। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নিজেস্ব কার্যালয়ে দু”শতাধিক শীতার্থ মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর যোগ্যকন্যা দেশরতœ শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এখন মধ্যময়ের দেশে এগিয়ে যাচ্ছে। সরকারের দেওয়া ২০২১ ভিশন বাস্তবায়ন করার জন্য দলমত ধর্মবর্ণ সকলকে একযোগে দেশের উন্নয়নে এগিয়ে আশা জরুরী বলেও তিনি মন্তব্য করেন। একটিভ ফ্রেন্ডস এর সভাপতি কাজি রিয়াজ উদ্দিন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপু। ক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ কাজি মোঃ ইয়াছিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ, মুক্তিযোদ্ধা আবুবক্কর আবু, মোঃ আবু জাফর, আলাউদ্দিন আলী, রবিন কুমার মন্ডল, নিত্যনন্দ রায়, চলন্তিকা যুব সোসাইটির বাগেরহাট শাখার জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার হালদার, সহকারী জেনারেল ম্যানেজার মোঃ শরীফুল ইসলাম, আসাদুজ্জামান ও ম্যানেজার নজরুল ইসলাম। এসময় শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451