মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানবাধিকার কমিশনের এখতিয়ার নেই!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, দেশের কোনো নাগরিক মানবাধিকার লঙ্ঘন করলে কমিশন তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে কমিশনের সেই এখতিয়ার নেই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিয়াজুল।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বিদ্যমান আইনে কমিশনকে আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের সুযোগ রাখা হয়নি। তিনি বলেন, ২০১৬ সালে গোটা বিশ্বেই মানবাধিকার পরিস্থিতি ভালো ছিল না। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্ব পরিস্থিতি থেকে আলাদা নয়।

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের নিজস্ব কোনো জায়গা ও ভবন নেই। লোকবলও অপ্রতুল। এ অবস্থায় ১৬ কোটি মানুষের মানবাধিকার রক্ষায় এ কমিশন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।

অর্থমন্ত্রীর কাছে কমিশনের জন্য নিজস্ব ভবন ও আরো লোকবল নিয়োগের দাবি করেছেন বলে সাংবাদিকদের জানান রিয়াজুল।

রোহিঙ্গাদের মানবাধিকার প্রসঙ্গে কাজী রিয়াজুল হক বলেন, তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451