মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঠ্যপুস্তকে ভুলের জন্য দায়ীরা শাস্তি পাবেন – বললেন শিক্ষামন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত কোটি কোটি বইয়ের মধ্যে কিছু ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যাঁরা এসব ভুলের জন্য দায়ী, তাঁদের খুঁজে বের করে যথাযথ শাস্তি দেওয়া হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, পাঠ্যপুস্তক তৈরি, ছাপানো, বিতরণ এটি একটি বিশাল কর্মযজ্ঞ। এতে ছোটখাটো কিছু ভুলত্রুটি হয়েছে। এই ভুলগুলো হওয়া উচিত ছিল না। ভুল সংশোধন এবং এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনসিটিবির প্রাথমিক তদন্তের ভিত্তিতে গতকাল দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এসব ভুলের পেছনে কারা দায়ী, তা এই কমিটি খুঁজে বের করবে এবং তাঁদের শাস্তির ব্যবস্থা করবে। পাশাপাশি এই কমিটি পাঠ্যবইয়ে কী কী ভুল হয়েছে, সেগুলোও খুঁজে বের করবে। পরবর্তী সময়ে এর আলোকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451