মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেয়ের জামাইকে উপদেষ্টা বানাচ্ছেন ট্রাম্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ৩১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ঃ 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প তাঁর মেয়ের জামাই জ্যারেড কুশনারকে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার স্বামী।

আবাসন ব্যবসায়ী কুশনার এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সে সময় ট্রাম্প তাঁর জামাতাকে ‘অসাধারণ সম্পদ’ হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং তিনি কুশনারকে ‘মূল নেতৃত্বে ভূমিকা’ রাখার যোগ্য হিসেবে মন্তব্য করেছিলেন।

হোয়াইট হাউসে নতুন দায়িত্ব হিসেবে কুশনার তাঁর শ্বশুর ট্রাম্পকে রাষ্ট্রীয় এবং বৈদেশিক নীতিনির্ধারণের বিষয়ে উপদেশ দেবেন।

এদিকে, ট্রাম্পের নিজের জামাতাকে হোয়াইট হাউসে নিয়োগের বিষয়টি নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে ডেমোক্র্যাট শিবির। তাঁদের দাবি, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্টের কোনো নিকটাত্মীয় হোয়াইট হাউসে নিয়োগ পেতে পারেন না। এ ছাড়া ট্রাম্পের জামাতা তাঁর নিজের ব্যবসা থেকে লভ্যাংশ ভোগকারী। আর দেশটির ‘ফেডারেল এথিকস আইন’ অনুসারে এটি সাংঘর্ষিক।

এ ব্যাপারে ডেমোক্র্যাটরা দেশটির আইন ও বিচার বিভাগ এবং বিচারিক কমিটিকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451